সংবাদ ও অনুষ্ঠান
জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রাতিষ্ঠানিক সংবাদ, সাফল্য ও সকল সাম্প্রতিক অনুষ্ঠানসমূহ
সকল সংবাদ ও অনুষ্ঠান
মোট 28 টি খবর ও ঘটনাবলী
খবর
পিএইচপি ফ্যামিলির উদ্যোগ
ঐতিহ্যবাহী পিএইচপি ফ্যামিলির উদ্যোগে হাটহাজারী জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার হেফজ বিভাগ ও এতিমখানার ১০ জন এতিম ও অসচ্ছল শিক্ষার্থীর মাঝে ১০টি মশারি বিতরণ করা হয়েছে। এই মানবিক সহায়তার জন্য পিএইচপি গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব সুফী মিজানুর রহমান সাহেবের প্রতি মাদরাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয়গণ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন, যেন...
খবর
অর্ধবার্ষিক পরীক্ষা ও চামড়া ব্যবস্থাপনা সভা
আজ হাটহাজারী পৌরসভা-অধীনস্থ জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা-এর অধ্যক্ষ কার্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষা, কোরবানির পশুর চামড়া উত্তোলনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিয়মিত শিক্ষক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাদরাসার সম্মানিত অধ্যক্ষ, হযরতুল হাজ্জ্ব মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দীন আলকাদেরী।...
ইভেন্ট
দাখিল পরীক্ষা ২০২৬: কক্ষপ্রত্যবেক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
দাখিল পরীক্ষা ২০২৬-এর হাটহাজারী জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা কেন্দ্র, কেন্দ্র হাটহাজারী মাদরাসা-০১ (৫৯৫)-এর কক্ষপ্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি দায়িত্বশীল শিক্ষক মাওলানা মোহাম্মদ খুরশিদুল আলম-এর সঞ্চালনায় এবং মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দীন আলকাদেরী-এর সভাপতিত্বে সম্পন্ন হয়। প্রশিক্ষণ কর্মশালায় দিকনির্দেশনামূলক বক্ত...
ইভেন্ট
ফাজিল ও কামিল শ্রেণীর সবক অনুষ্ঠিত
হাটহাজারী জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অডিটরিয়াম হলে প্রভাষক মাওলানা মোহাম্মদ তাওহীদুল আলমের উপস্থাপনায় অধ্যক্ষ হযরতুলহাজ্ব মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দীন আলকাদেরীর সভাপতিত্বে ফাজিল ও কামিল শ্রেণীর সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সবক অনুষ্ঠানে তাফসীরে জ্বলালাইন থেকে সবক প্রদান করেন - উপাধ্যক্ষ মুফতি জাকের আহমদ সিদ্দিকী,বোখারী শরীফের সবক প্রদান করেন - শায়খুল হাদিস মুফতি আল্লামা ইব্রাহীম হা...
ইভেন্ট
দাখিল ২০২৬ পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা
আজ ঐতিহ্যবাহী হাটহাজারী পৌরসভাস্থ জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা-এর দাখিল ২০২৬ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আসন্ন পরীক্ষার ব্যবস্থাপনা বিষয়ক একটি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দীন আলকাদেরী, উপাধ্যক্ষ মুফতি মাওলানা মোহাম্মদ জাকের আহমদ সিদ্দিকী, প্রভাষক (আরবি) মাওলানা মোহাম্মদ সফিউল ইসলাম এবং শ্রেণী...
ইভেন্ট
মহান স্বাধীনতা দিবস উদযাপন
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ, হাটহাজারী পৌরসভাস্থ জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ মুফতি জাকের আহমদ সিদ্দিকী। অনুষ্ঠানে মাদরাসার সম্মানিত শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন এবং মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।...
ইভেন্ট
“মাহে রমজান” শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল
আলহামদুলিল্লাহ, আজ হাটহাজারী জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা-এর প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে মাদ্রাসার মিলনায়তনে “মাহে রমজান” শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। আল্লাহ তায়ালা সংশ্লিষ্ট সকলের এই খেদমত কবুল করুন।...
খবর
শিক্ষা প্রশাসন প্রশিক্ষণ শেষে সাফল্যের স্বীকৃতি অর্জন
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক নির্বাচিত মাদ্রাসাসমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজে আয়োজিত ১০ (দশ) দিনব্যাপী প্রতিষ্ঠান প্রধানদের জন্য “শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা” বিষয়ক আবাসিক কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত কোর্স শেষে সংশ্লিষ্ট শিক্ষকমণ্ডলীর নিকট থেকে সনদপত্র গ্রহণ করেন অত্র জামেয়া আদুদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরতুল হাজ্জ মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দীন...
ইভেন্ট
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল
২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার—হাটহাজারী পৌরসভাধীন জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল (এম.এ) মাদ্রাসা প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তাঁদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। উক্ত সভায় মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দীন আলকাদের...
খবর
অভিনন্দন বার্তা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম হাটহাজারী–০৫ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নে নবনির্বাচিত সংসদ সদস্য, জননেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনকে উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাটহাজারী পৌরসভাস্থ জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হলো। তাঁর সম্মানজনক বিজয় ও ভবিষ্যৎ দায়িত্ব পালনে সর...