ভর্তির নিয়মাবলি
জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার বিভিন্ন শ্রেণির ভর্তি সংক্রান্ত নির্দেশনা ও প্রয়োজনীয় তথ্যাবলি
ইবতেদায়ী ১ম শ্রেণি থেকে দাখিল নবম শ্রেণি
ইবতেদায়ী ১ম শ্রেণি থেকে দাখিল নবম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রমের জন্য প্রতি শিক্ষাবর্ষের শেষ প্রান্তে মাদরাসার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রকাশিত বিজ্ঞপ্তির নির্দেশনা ও সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়।
বিশেষ দ্রষ্টব্য: ১ম শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর বয়স অনলাইন জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী ন্যূনতম ৬ (ছয়) বছর হতে হবে।
আলিম থেকে কামিল (মাস্টার্স) বিভাগ
আলিম, ফাজিল, ফাজিল (অনার্স) ও কামিল (মাস্টার্স) শ্রেণির ভর্তি কার্যক্রম বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা অধিদপ্তর এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপন, নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করা হয়।
ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র
- মাদরাসা কর্তৃক নির্ধারিত শিক্ষার্থী/অভিভাবক কর্তৃক পূরণকৃত আবেদন ফরম
- ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিন ছবি
- অনলাইন জন্ম নিবন্ধন সনদ / জাতীয় পরিচয়পত্র (এনআইডি)-এর ফটোকপি
- অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের ক্ষেত্রে টিসি/ছাড়পত্র এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট
- পিতা-মাতা/অভিভাবকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি)-এর ফটোকপি
- আলিম, ফাজিল, ফাজিল (অনার্স), কামিল ও কামিল (মাস্টার্স)-এ ভর্তির ক্ষেত্রে কেন্দ্রীয় পরীক্ষার নম্বরপত্র, ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্র
ভর্তি ফি জমাদান সংক্রান্ত নির্দেশনা
ভর্তি আবেদন ফরম
ইবতেদায়ী থেকে কামিল (মাস্টার্স) পর্যন্ত ভর্তি আবেদন ফরম ডাউনলোড করুন