April 20, 2026
Event
প্রশিক্ষণ কর্মশালা
দাখিল পরীক্ষা ২০২৬ উপলক্ষে কক্ষপ্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
দাখিল পরীক্ষা ২০২৬-এর হাটহাজারী জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা কেন্দ্র, কেন্দ্র হাটহাজারী মাদরাসা-০১ (৫৯৫)-এর কক্ষপ্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি দায়িত্বশীল শিক্ষক মাওলানা মোহাম্মদ খুরশিদুল আলম-এর সঞ্চালনায় এবং মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দীন আলকাদেরী-এর সভাপতিত্বে সম্পন্ন হয়।
প্রশিক্ষণ কর্মশালায় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মাদরাসার উপাধ্যক্ষ মুফতি জাকের আহমদ সিদ্দিকী এবং প্রভাষক মাওলানা মোহাম্মদ শফিউল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ ইরফানুল করিম।
ইভেন্ট/নিউজে ফিরে যান