EIIN: 104451 | মাদরাসা কোড: 17523
আলিম প্রথম বর্ষের সবক অনুষ্ঠান - জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা
September 24, 2026 News আলিম

আলিম প্রথম বর্ষের সবক অনুষ্ঠান

হাটহাজারী জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় মাদ্রাসার অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রেণিশিক্ষক প্রভাষক মাওলানা মোহাম্মদ আবুল হাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দীন আলকাদেরী।

অনুষ্ঠানে সবক ও বক্তব্য প্রদান করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জাকের আহমদ সিদ্দিকী। এ সময় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক বাংলা খুরশিদ আলম, সহকারী অধ্যাপক ইতিহাস ম. জ. ম. আব্দুল ওহাব, সহকারী অধ্যাপক আরবি মাওলানা মোহাম্মদ শাব্বির আহমদ, সহকারী অধ্যাপক ইংরেজি হারুনুর রশিদ চৌধুরী, প্রভাষক আরবি মকবুল আহমদ, প্রভাষক ইংরেজি চম্পা মল্লিক, প্রভাষক আরবি মাওলানা মোহাম্মদ শফিউল ইসলাম, প্রভাষক বাংলা সৈয়্যদা ফাতেমা জোহরা সুমী, প্রভাষক আরবি তাওহীদুল ইসলাম।

অনুষ্ঠানে মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিকতা ও শৃঙ্খলা বজায় রেখে শিক্ষা কার্যক্রমে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
সংবাদ/অনুষ্ঠানে ফিরে যান